২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো সেনা চাইলো বিএনপি, মানেনি ইসি

পৌর নির্বাচনে প্রতি পৌরসভায় সেনা মোতায়েনে আবার দাবি জানিয়েছে বিএনপি। এ দাবি মেনে নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে প্রতি পৌরসভায় সেনা মোতায়েনে আবার দাবি জানিয়েছে বিএনপি। এ দাবি মেনে নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। 'সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কায়' প্রতি পৌরসভায় আবারো সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপি। সেই সঙ্গে প্রশাসন ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলে অভিযোগও করেছে দলটি। বুধবার বিকালে নির্বাচন কমিশনে সিইসি'র সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে বিএনপি'র নয় সদস্যের একটি প্রতিনিধি দল। বিরোধী দলের সেনা মোতায়েনের দাবি নাকচ করে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, "যেখানে প্রয়োজন হবে সেখানেই সেনা মোতায়েন করা হবে।" প্রশাসনের প্রতি নির্বাচন কমিশনের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। সকালে চারদলীয় জোটের শরীক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও কমিশনের সঙ্গে বৈঠক করে। জামায়াতের পক্ষ থেকেও সব পৌরসভায় সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে বলে জানান নায়েবে আমির। গত ২৭ ডিসেম্বর সিইসি সঙ্গে বৈঠক করে পৌর নির্বাচনে প্রতি পৌরসভায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানায়। ওই সময়ও সিইসি জানিয়েছিলেন, কিছু পৌরসভায় সীমিত আকারেই সেনা মোতায়েন করা হবে। আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশজুড়ে পৌরসভা নির্বাচন হবে। এম কে আনোয়ার অভিযোগ করেছেন, অনেক পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের আগে ভয়-ভীতি দেখানো ঘটনা ঘটেছে। অনেক স্থানে বিএনপি'র পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। নির্বাচনী প্রচারের সময় বিএনপি সমর্থিত প্রার্থীদের কাজে বিঘ