২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে নির্বাচনে বাধা কাটলো

সৈয়দপুর পৌরসভায় নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ এসেছে। ফলে এ নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দপুর পৌরসভায় নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ এসেছে। ফলে এ নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। সৈয়দপুরের মেয়র পদপ্রার্থী আমজাদ হোসেন সরকার ভজের আবেদনে বুধবার চেম্বার বিচারপতি এসকে সিনহা হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন। আমজাদ হোসেনের আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আদেশের ফলে আগামী ১২ জানুয়ারি পৌরসভার নির্বাচন হতে আর কোনো বাধা নেই।" গত ২ জানুয়ারি আরিফুন্নাহার নামে সৈয়দপুরের এক ভোটারের আবেদনে হাইকোর্টের একটি বেঞ্চ ওই পৌরসভার নির্বাচন স্থগিত করেছিলো। আরিফুন্নাহারের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪৪৫ ঘ.