২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহার কারখানায় ৪ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার একটি লোহা উৎপাদন কারখানায় মঙ্গলবার রাতে কাজ করার সময় চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার একটি লোহা উৎপাদন কারখানায় মঙ্গলবার রাতে কাজ করার সময় চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থিত ইসলাম স্টিল মিল নামের কারখানাটির মালিক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। পুলিশ জানিয়েছে, অগ্নিদগ্ধ ফালু মিয়া (৪৫), মোহাম্মদ ইসমাইল (২০), ইলিয়াস (৩০) ও মো. হাসানকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কাজ করার সময় তারা অগ্নিদগ্ধ হন। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাকির হোসেন আহতদের বরাত দিয়ে জানান, লোহা গলানোর সময় ওই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১২৫০ ঘ.