২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত ১

চট্টগ্রামের বায়েজীদ এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজীদ এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বায়েজীদ বোস্তামী সড়কের কর্ণফুলী ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শাহাদাত হোসেন (২৮) বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলে (বিএসআরএম) টেকনেশিয়ান হিসেবে কাজ করতেন। তার বাবার নাম আবুল হোসেন। বায়েজীদ থানার শেরশাহ কলোনির বাংলাবাজার এলাকায় থাকতেন তিনি। বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহাদাত রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শাহাদাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৫০ ঘ.