২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সংসদ সার্বভৌম: সুরঞ্জিত

বাংলাদেশ সংসদের সার্বভৌমত্ব প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বিচারপতিদের মতের প্রতিক্রিয়া জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, সংবিধানেই বলা আছে, এ সংসদ সার্বভৌম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সংসদের সার্বভৌমত্ব প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বিচারপতিদের মতের প্রতিক্রিয়া জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, সংবিধানেই বলা আছে, এ সংসদ সার্বভৌম। সাবেক সামরিক শাসকরা সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছিলো উল্লেখ করে সুরঞ্জিত মঙ্গলবার বলেন, "এটা কোনো রাবার স্ট্যাম্প সংসদ নয়।" "সংবিধানে আরো বলা আছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ।" সুরঞ্জিত সেনগুপ্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়।