২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে যুবক খুন

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল থানা এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকিব আমান মাসুমের (৩২) বাসা সিদ্দিকবাজার এলাকায়। তিনি বংশাল থানা এলাকায় বিভিন্ন দোকানে পানি সরবরাহ করতেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বংশাল রোডের স্থানীয় ওয়ার্ড কমিশনার হোসেন মোল্লার বাড়ির সামনের এক গলি থেকে মাসুমের লাশ উদ্ধার করা হয়। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুমকে গত রাতে কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মাসুমের ভাই আরমান হোসেন সাংবাদিকদের জানান, সোমবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি মাসুম। আরমান বলেন, "দুই সপ্তাহ আগে স্থানীয় ফরিদ নামে এক যুবকের সঙ্গে মাসুমের ঝগড়া হয়। সেসময় ফরিদ তাকে হত্যার হুমকি দিয়েছিলো। আমাদের ধারণা ফরিদই লোকবল নিয়ে তাকে হত্যা করেছে।" এ ঘটনায় মাসুমের স্ত্রী মোসাম্মদ জান্নাত বাদি হয়ে বংশাল থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৫৮ ঘ.