২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত ২

রাজধানীর সূত্রাপুর থানার ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন একটি মটরপার্টসের দোকানে সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর থানার ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন একটি মটরপার্টসের দোকানে সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে নর্থব্র"ক হল রোডের নাজিমুদ্দিন ব্রাদার্স নামের ওই দোকানে ঢুকে দুই সন্ত্রাসী দোকানের মালিক হাজী নাজিমুদ্দিন (৫৮) ও কর্মচারী নির্মল চন্দ্র দত্তকে (৪৫) গুলি করে পালিয়ে যায়। সূত্রাপুর থানার পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজিমুদ্দিনের বুকের বাম পাশে গুলি বিদ্ধ হয়। তবে তা ভেতরে ঢুকেনি, পাশ দিয়ে বেরিয়ে গেছে। নির্মলের পায়ে গুলি লাগে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্মলের পায়ে অস্ত্রোপচার করা হয়। তবে আহত দু'জনই এখন আশংকামুক্ত। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষে হামলার কারণ জানা যাবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইএম/এইচএ/২১৩৫ ঘ.