নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক তরুণীকে গণধর্ষণ করেছে বখাটেরা।
পুলিশ জানায়, রোববার রাতে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জসিম নামে একজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী জানায়, সাওঘাট গ্রামের জসিম ওই তরুণীকে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখান করে।
রোববার রাতে ওই তরুণী ঘর থেকে বাইরে গেলে জসীম ও তার তিন সহযোগী তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ওই সময় মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০৪ ঘ.
bdnews24