২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সাংসদের হাতে প্রকৌশলী লাঞ্ছিত

বরিশালে সরকারদলীয় একজন সংসদ সদস্যের হাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

বরিশাল, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে সরকারদলীয় একজন সংসদ সদস্যের হাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন। প্রকৌশলী লাঞ্ছিত হওয়ার পর নিজ সংগঠনের নেতা কর্মীদের রোষানলে পড়েন ওই সংসদ সদস্য। এমনকি তার ওপর হামলা ও গাড়ি ভাংচুরের চেষ্টা চালায় যুবলীগ নেতা কর্মীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ঠিকাদাররা জানান, পানি উন্নয়ন বোর্ডের এক কোটি ৭১ লাখ টাকার কাজ নিজের প্রতিষ্ঠানের অনুকূলে না পাওয়ায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, তার দুই ছেলে নয়ন ও সুমন নির্বাহী প্রকৌশলী হারুন-অর রশিদকে মারধর করেন। সাংসদ মনি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, যুবলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংসদ মনি তার দুই ছেলেসহ কয়েকজনকে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বাধ রোডে পাউবো'র নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর রশিদের কক্ষে প্রবেশ করেন। তারা বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা নদীর ভাঙন রোধে বাধ সংস্কারের দুই গ্র"পের ১ কোটি ৭১ লাখ টাকার কাজের পরিস্থিতি সম্পর্কে প্রকৌশলীর কাছে জানতে চান এবং তার ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। নির্বাহী প্রকৌশলী তাদেরকে জানান, দরপত্র যাচাই বাছাই শেষে কার্যাদেশ দেওয়া হবে। প্রকৌশলীর এ কথায় সাংসদ মনি ক্ষুব্ধ হন এবং তাকে লাঞ্ছিত করে কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ খবর পাওয়ার পর পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রব মিয়া, বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার ভানু লাল দাস ও এজাজ আহম্মেদ ঘটনাস্থলে যান। তারা নির্বাহী প্রকৌশলীর কক্ষে গিয়ে সমঝোতার মাধ্যমে প্রকৌশলী হারুন-অর রশিদকে উদ্ধার করেন। সংসদ সদস্য মনি দলবলসহ কক্ষ থেকে বের হয়ে চলে যাওয়ার সময় বিক্ষুদ্ধ কিছু ঠিকাদার, সিবিএ নেতা ও যুবলীগ কর্মীদের রোষানলে পড়েন। এক পর্যায়ে তারা সাংসদ মনিকে গালাগাল করে এবং তাকে বহনকারী প্রাইভেটকার ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। সাংসদ মনি তার লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। প্রকৌশলী হারুন-অর রশিদ লাঞ্ছিত হওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তেমন কিছু হয়নি। ভুল বুঝাবুঝির সমাধান হয়ে গেছে।" পুলিশের উপকমিশনার ভানু লাল দাস বলেন, "শহীদ নামের এক ব্যক্তি নির্বাহী প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে সাংসদের এক সহযোগীকে ধাক্কা দিলে এই ঝামেলা সৃষ্টি হয়।" তিনি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এই ঘটনায় কোন পক্ষ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সাংসদ মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার চলমান বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনার জন্য নির্বাহী প্রকৌশলীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে গিয়েছিলাম। সেখানে গেলে বহি