২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: মাদারীপুরে ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ

মাদারীপুরের শিবচর উপজেলায় রোববার বিকালে মহাসড়ক অবরোধ করেছে পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

মাদারীপুর, জানয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় রোববার বিকালে মহাসড়ক অবরোধ করেছে পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জেলা প্রশাসক কার্যালয়ে ঘুষ নেওয়ার প্রতিবাদে এ অবরোধ করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কে মাদবরচর ইউনিয়নের পাঁচ্চর স্ট্যান্ডে বিকাল ৫টা থেকে দু'হাজারেরও বেশি মানুষের একঘণ্টার এ অবরোধকালে অন্তত দুইশ' যানবাহন আটকা পড়ে। এ সময় সড়ক ও যোগাযোগ সচিব মো. মোজাম্মেল হকও আটকা পড়েন। পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগ, স