খুলনা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে এক বাওয়ালী নিহত হয়েছে।
নিহত আসাদুল (৩২) খুলনার কয়রা উপজেলার বাগালি গ্রামের বাসিন্দা।
বনের সোরমুখো খালে শুক্রবার রাতে তিনি বাঘের হামলায় পড়েন বলে বন কর্মকর্তাদের ধারণা।
বনবিভাগের কালাবগি স্টেশনের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে বনবিভাগের কর্মীরা আসাদুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
তিনি জানান, এক সপ্তাহ আগে ৭/৮ জন বাওয়ালী বনবিভাগের বৈধ পাস নিয়ে নৌকায় করে সোরমুখো খাল এলাকায় গোলপাতা কাটতে যায়। শুক্রবার রাতে গোলপাতা কাটার এক পর্যায়ে একটি বাঘ আসাদুলকে ধরে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24