২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর রাহমানের পরিবারকে সরকারের অনুদান

প্রয়াত কবি শামসুর রাহমানের পরিবারকে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কবি শামসুর রাহমানের পরিবারকে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে সরকার। শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শামসুর রাহমানের শ্যামলীর বাসায় তার স্ত্রী জোহরা রাহমানের কাছে এ অনুদান হস্তান্তর করেন । অনুদানের মধ্যে রয়েছে নগদ ১০ লাখ টাকা এবং ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র। অর্থমন্ত্রী বলেন, কবি শামসুর রাহমান তার সময়ে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি। রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এ অনুদান তারই কিছুটা স্বীকৃতি। "প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও আগ্রহের কারণে এটা সম্ভব হয়েছে," বলেন তিনি। মন্ত্রী জানান, সরকার সচ্ছলভাবে জীবনযাপনের জন্য সংস্কৃতি কর্মীদের সহায়তা করতে বদ্ধপরিকর। এ সময় আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। ২০০৬ সালের ১৭ অগাস্ট শামসুর রহমান মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/আরএ/১৫০৭ ঘ.