লালমনিরহাট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদরে বুধবার রাতে দেড়কেজি হেরোইনসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
এরা হলেন- আম্বার আলী (৪৫) ও কবীর (৩০)।
লালমনিরহাট বিডিআর ক্যাম্পের উপ-সহকারী পরিচালক নূর মোহাম্মদ বলেন, বুড়িমারি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী নৈশকোচ রাত সাড়ে ৯টায় বিডিআর ক্যাম্পের সামনে এলে তাতে তল্লাশি চালায় বিডিআর।
এ সময় দেড়কোজি হেরোইন উদ্ধার এবং বাসের চালক ও সুপারভাইজারকে আটক করা হয়।
বিডিআর কর্মকর্তা আরো বলেন, আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৯ ঘ.
bdnews24