ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত ৭টা ৪৬ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় মন্ত্রিসভার সদস্যরা, তিনবাহিনী প্রধানসহ সরকারি র্ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে অভ্যর্থনা জানাতে জড়ো হয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক হাজার নেতাকর্মী। সমবেত কর্মীরা প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, বিভিন্ন ফেস্টুন-ব্যানার, ব্যাণ্ডপার্টি নিয়ে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে রাস্তায় অবস্থান নেয়।
প্রধানমন্ত্রী গত ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/পিডি/১৯৫৬ ঘ.
bdnews24