ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ ছয়জন নিহত হয়েছে। বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনায় আহত হয় আরো ৪০ জন।
রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবেদ আলীর (৫৫) মৃত্যু হয়।
তার ভাগ্নে মান্নাফ হোসেন জানান, রেললাইনের পাশে হালিম বিক্রি করতেন আবেদ আলী । দুর্ঘটনাকবলিত বাসের চাপায় তিনি আহত হন।
যাত্রাবাড়ী থানার ওসি মো: মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কোনো হাসপাতালে আহত কেউ মারা গেছেন কিনা তার খোঁজ নেওয়া হচ্ছে।"
কমলাপুর জিআরপি থানার ওসি আলী হোসেন খানও পাঁচজনের লাশ উদ্ধারের কথা জানান।
এর আগে দুর্ঘটনার পরপরই যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, দুর্ঘটনাস্থল থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী-মিরপুর রুটের ঢাকা সিটি সুপার সার্ভিসের একটি এবং আরেকটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকাল পাঁচটার দিকে রেলক্রসিং এর ওপর উঠামাত্র বন্ধ হয়ে যায়। যানজটের কারণে বাস দুটি রেললাইনের ওপর আটকে ছিলো। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন বাস দুটিকে ধাক্কা দেয়।
নিহত পাঁচজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।
এদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মো. নাজিমুদ্দীন (৩০) এবং লিসা বেগম (৪২)।
মর্গে এসে স্বজনরা তাদের লাশ সনাক্ত করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান।
নাজিমুদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
bdnews24