২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন বাজারে বাস খাদে, নিহত ৫

রাজধানীর উপকণ্ঠে আমিন বাজারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

সাভার, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে আমিন বাজারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। পুলিশ জানায়, বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শুভযাত্রা পরিবহনের বাসটি মানিকগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলো। গাবতলীর পাশের আমিন বাজার এলাকাটি সাভার উপজেলার অন্তর্ভুক্ত। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সাভারের নয়ারহাটের নুরুল ইসলাম (২৫), মানিকগঞ্জের কাওসার (৩০), প্রণব কুমার সাহা (৪০) এবং শাহিনা পারভিন (২৬)। সাভার থানার উপপরিদর্শক আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ।" সাভার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কামাল পাশা জানান, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সাভারে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকাজ চলার সময় প্রায় ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৪৪৮ ঘ.