২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চসিকের ৪ টি রাজস্ব সার্কেল বাড়ানোর সিদ্ধান্ত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চারটি রাজস্ব সার্কেল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 06:16 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চারটি রাজস্ব সার্কেল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার চসিকের তৃতীয় মাসিক সাধরণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে নগরীর চান্দগাঁওয়ে 'স্বাধীনতা কমপ্লেক্সে'র আহসান মঞ্জিলে এ বৈঠকে সভাপতিত্ব করেন মেয়র মনজুর আলম। মেয়র জানান, রাজস্ব আদায় বাড়াতে সার্কেলের সংখ্যা চারটি থেকে বাড়িয়ে আটটি করা হবে। নগরীতে নতুন পশু জবাইখানা স্থাপন, পশু চিকিৎসক নিয়োগ এবং নালা-নর্দমা সংস্কারসহ সভায় সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। পরে বিকালে স্বাধীনতা কমপ্লেক্সের দরবার হল চত্বরে চসিকের ২৪১ টি উন্নয়ন কাজের দরপত্রের লটারির ড্র হয়। চসিকের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষে সড়ক যোগাযোগ ও নগরীর অবকাঠামো উন্নয়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ২৪১ টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের জন্য মোট ৪৩৭৩ টি দরপত্র জমা পড়ে। নিম্নতম দরে একাধিক দরপত্র জমা পড়ায় উন্মুক্ত লটারির আয়োজন করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএনএস/এইচএ/২৩৫৫ঘ.