সাভার (ঢাকা), সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ভোরে আশুলিয়ার গণকবাড়ি এলাকার বার্লি ফ্যাশনস লিমিটেড, ফাহিমা ফ্যাশনস ও ইন্ট্রাকো সোয়েটারস লিমিটেড কারখানায় এ আগুন লাগে।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।
দমকল বাহিনীর ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে গণকবাড়ি এলাকায় হাসেম প্লাজার সপ্তম তলার বার্লি ফ্যাশনস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে ওই ভবনের ফাহিমা ফ্যাশনস এবং পাশের ফো
bdnews24