বরিশাল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের হিজলায় এক হাজার টাকার কয়েকটি জাল নোটসহ দুই তরুণকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সোমবার সকাল ১১টায় উপজেলার খুননা বাজার থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- ঢাকার যাত্রাবাড়ীর বিবিরবাগিচার ইমরান হোসেন (৩০) ও চাঁদপুরের বাপ্পী (২৫)।
হিজলা থানার ওসি রফিকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমরান ও বাপ্পী সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে এক হাজার টাকার নোট ভাঙিয়ে নানা পণ্য ক্রয় করেন। খুননা বাজারের এক ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি তাদের চ্যালেঞ্জ করেন।
তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীরা তাদের আটক করে এবং তাদের কাছ থেকে তিনটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে তাদের পুলিশে সোপার্দ করা হয়।
এ ঘটনায় দুলাল রাঢ়ী নামের এক ব্যবসায়ী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪৪ ঘ.
bdnews24