টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী থানার পাঁচ উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- শামছুল হুদা, ফজলুল হক, মতিউর রহমান, তোফায়েল ও গোপাল চন্দ্র।
শনিবার ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেছুর রহমান থানা পরিদর্শনকালে এ আদেশ দেন।
রোববার তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার এক কর্মশালায় যোগ দিতে ডিআইজি মোখলেছুর রহমান টাঙ্গাইলে আসেন। রাতে তিনি কালিহাতী থানা পরিদর্শনকালে অস্ত্রাগারের রেজিষ্টার ঠিকমতো সংরক্ষণ না করা এবং বন্দুক, পিস্তল ও গুলির সঠিক তথ্য রেজিষ্টারে না থাকায় এ ব্যবস্থা নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৪ ঘ.
bdnews24