২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আইনজীবী গুলিবিদ্ধ

খুলনার ফুলতলা উপজেলার সিকিরহাট গ্রামে শনিবার সন্ধ্যায় এক আইনজীবী দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলার সিকিরহাট গ্রামে শনিবার সন্ধ্যায় এক আইনজীবী দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় অ্যাডভোকেট মো. গোলাম নবীকে (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাম নবী খুলনা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এবং ফুলতলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। ফুলতলা থানার ওসি কাজী দাউদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে গোলাম নবী সিকিরহাট এলাকায় তার ভাড়া বাসার সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাৎক্ষণিকভাবে তার অপারেশনের ব্যবস্থা করা হয় বলে পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.