মোর্শেদুর রহমান
দিনাজপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র"টির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়ায় দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি গত সোমবার আবারো বন্ধ হয়ে গেছে।
২০০৬ সালে প্রতিটি ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের এই তাপ বিদ্যুৎ কেন্দ্র্রে উৎপাদন শুরু হয়।
বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্ধ ২ নম্বর ইউনিটটি চালু করতে ৮/১০ দিন সময় লাগতে পারে।
অক্টোবর মাসে দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় সার্ভিসিং করা হবে। অনেকদিন চলার পর সব ক্ষেত্রেই যান্ত্রিক সমস্যা হওয়া স্বাভাবিক বলে তিনি জানান।
বিদ্যুৎ কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, গত ১৩ সেপ্টেম্বর ১ নম্বর এবং পরদিন ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্র"টির কারণে বন্ধ হয়ে যায়। ১৬ সেপ্টেম্বর ১ নম্বর ইউনিট এবং ১৭ সেপ্টেম্বর ২ নম্বর ইউনিট চালু হয়।
২০০৬ সালে উৎপাদনে যাওয়ার পর প্রথম তিনবছর দুই ইউনিটের ২২০ থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
চীনা কোম্পানি নির্মিত এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিুমানের সরঞ্জাম ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, ২০০৭ সালের শেষদিকে বড়পুকুরিয়া খনি থেকে কয়লা সরবরাহ বন্ধ থাকায় ২/৩ মাসের মতো ভারত থেকে আমাদানি করা কয়লা দিয়ে এই কেন্দ্রটি চালানো হয়। তখনই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।
২০০৯ সালের শেষদিকে উৎপাদন আরো কমতে থাকে। এরপর প্রায়ই যান্ত্রিক ত্র"টির কারণে কোনো না কোনো ইউনিট বন্ধ থাকে।
বর্তমান প্রতিটি ইউনিটে ৬০ থেকে ৬৫ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। সে হিসাবে দুই ইউনিটে মোট ১২৫ থেকে সর্বোচ্চ ১৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24