২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

নড়াইলের লোহাগড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে তার মোটর সাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 07:51 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

নড়াইল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে তার মোটর সাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ইমারুল (৩২) লোহাগড়ার নোয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। লোহাগড়া থানার উপ-পরিদর্শক মো. জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত ইমারুল লোহাগড়ার দিঘলিয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলো। নোয়াপাড়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের নিকট পৌঁছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে তার মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫০ ঘ.