চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত দলকে জানিয়েছে নূতন চন্দ্র সিংহের পরিবার।
কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্রকে একাত্তরে রাউজানের গহিরায় তার বাড়িতেই হত্যা করা হয়। একই এলাকায় সালাউদ্দিন কাদেরের বাড়ি।
শুক্রবার সকালে গহিরায় নূতন চন্দ্রের বাড়িতে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এ দলে নেতৃত্ব দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের প্রধান গোলাম আরিফ টিপু।
তদন্ত দলের কাছে নূতন চন্দ্রের হত্যার ঘটনা তুলে ধরেন তার ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ।
তিনি অভিযোগ করেন, ১৯৭১ এর ১৩ এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানি সেনাদের বাড়িতে নিয়ে আসেন এবং নূতন চন্দ্র সিংহকে সেদিনই বাড়ির মন্দির থেকে বের করে এনে হত্যা করা হয়।
তবে ঘটনার সময় প্রফুল্ল দেশে ছিলেন না। তিনি বলেন, "মুক্তিযুদ্ধ শুরুর পরই তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান এবং তার বড় ভাই আবদুল্লাহ আল হারুণ আমাদের পরিবারের সবাইকে রক্ষার জন্য ভারতে পাঠানোর ব্যবস্থা করেন। তবে বাবা যেতে চাননি। তিনি বলেছিলেন, দেশ আর মা (মন্দিরের প্রতিমা) কে ছেড়ে তিনি যাবেন না।"
আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল হারুণ প্রয়াত। আর নোমান বর্তমানে বিএনপির সহসভাপতি। একই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের।
প্রফুল্ল জানান, বাবার হত্যার বিবরণ তিনি গহিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমানত খাঁ চৌধুরীর কাছে শুনেছেন। তবে আমানত খাঁ বেঁচে নেই।
মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তার দাবি, মুক্তিযুদ্ধের সময় তিনি পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন।
নূতন চন্দ্রকে হত্যার কারণ কী- জানতে চাওয়া হলে প্রফুল্ল সাংবাদিকদের বলেন, "একাত্তরের ২৫ মার্চের পর অধ্যাপক আনিসুজ্জামানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষকের পরিবার আমাদের বাড়িতে আশ্রয় নেয়। এতে ক্ষিপ্ত হন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী।
"এছাড়া '৭০ এর নির্বাচনের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাড়িকে এসেছিলেন। ফজলুল কাদের '৭০ এর আগে কোনো নির্বাচনে হারেননি। কিন্তু '৭০ সালের নির্বাচনে সংখ্যালঘু স
bdnews24