২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সরকারি দপ্তরে ছাত্রলীগের ভাংচুর

দরপত্র জমা দেওয়া নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ওই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র জমা দেওয়া নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের একদল নেতা-কর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ওই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ঘটনাটিকে অনাকাক্সিক্ষত বলে মন্তব্য করেছেন। তবে এর সঙ্গে নিজের বা সাংগঠনিক সংশ্লিষ্টতা নাকচ করেছেন তিনি। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বৃহস্পতিবার বিকালে ঘটনার সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রকিবুল হাসান বিরুও সেখানে ছিলেন। বিরু অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলযোগের খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন পদ্মার বামতীর সংরক্ষণ প্রকল্পের সংস্কার কাজের জন্য ৩৫ কোটি টাকার ১০টি গ্র"পের দরপ্রস্তাব জমা দেওয়ার শেষ সময় সময় ছিলো বৃহস্পতিবার দুপুর ১টা। ওই দপ্তরের কর্মকর্তারা জানান, বিকাল ৩টার দিকে ছাত্রলীগের এক দল নেতা-কর্মী দরপ্রস্তাব নিয়ে আসে এবং তা গ্রহণের দাবি জানায়। এতে কর্মকর্তারা অস্বীকৃতি জানালে তারা নির্বাহী প্রকৌশলীর কক্ষ ভাংচুর করে। নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ ডাকা হয়। এরপর পুলিশ এসে ছাত্রলীগকর্মীদের বাইরে নিয়ে যায়। ঘটনার পরপরই ভারপ্রাপ্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন ঘটনাস্থলে যান এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত পাউবোর পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক। তিনি বলেনম অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩০ ঘ.