রাজশাহী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন রাজশাহীর এক নারী।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে প্রসব করা নবজাতকের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে।
মা রেজোয়ানা শারমিন (২৭) ও নবজাতকরা সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শারমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) জ্যেষ্ঠ কম্পিউটার অপারেটর মনিরুল হক লেনিনের (৩০) স্ত্রী।
মনিরুল হক সাংবাদিকদের জানান, অ্যাপেলো হাসপাতালের চিকিৎসক মৃণাল কুমার সরকারের তত্ত্বাবধানে তার স্ত্রী চারটি সন্তান প্রসব করেন। এর মধ্যে প্রথমে একটি মেয়ে, এরপর একটি ছেলে এবং পরে আরো দুটি মেয়ে জন্ম নেয়।
নবজাতকদের নাম এখনো ঠিক করা হয়নি।
ব্যয়বহুল এ হাসপাতালটিতে চিকিৎসা করানো কষ্টসাধ্য উল্লেখ করে মনিরুল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসার ব্যয় কমানোর আবেদন করা হয়েছে।
একসঙ্গে চার সন্তান প্রসবের কারণ সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক মীর্জা ওয়াজেদ হোসেন বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বামী-স্ত্রীর মধ্যে যখন ফার্টিলাইজেশন হয়, তখন মাতৃগর্ভে একটি ভ্র
bdnews24