২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 06:32 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গফরগাঁওয়ের চারিপাড়া গ্রামের ওই ছাত্রীর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় বুধবার রাতে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইসমাইল হোসেন গফরগাঁওয়ের বারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। গফরগাঁও থানার ওসি জাকিউর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীর বাড়িতে রাত ৮টার দিকে পড়াতে যায় ইসমাইল। এসময় বাড়িতে ছাত্রীর বাবা-মাসহ অন্য কেউ না থাকায় খালি ঘর পেয়ে ছাত্রীকে ধর্ষণ করে সে। তিনি বলেন, "ওই মেয়ের চিৎকার করলে ইসমাইল পালানোর চেষ্টা করে। তবে পাশের বাড়ির লোকজন ছুটে এসে আটক করে তাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইসমাইলকে গ্রেপ্তার এবং মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।" ইসমাইল বারবাড়ীয়া ইউনিয়নের মাইজহাটি গ্রামের আব্দুল্লাহ মাওলানার ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের বাবা। তার বড় মেয়েও দশম শ্রেণীর ছাত্রী। ইসমাইলকে আসামি করে স্কুলছাত্রীর মা বাদি হয়ে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মেয়ের মা বারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২৫ ঘ.