২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় আবারো উৎপাদন বন্ধ

পুনরায় উৎপাদন শুরুর দুই দিনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো যান্ত্রিক ত্র"টি দেখা দিয়েছে। এর ফলে বৃহস্পতিবার ভোর থেকে সেখানে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 06:17 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনরায় উৎপাদন শুরুর দুই দিনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো যান্ত্রিক ত্র"টি দেখা দিয়েছে। এর ফলে বৃহস্পতিবার ভোর থেকে সেখানে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এ নিয়ে চলতি মাসে বিভিন্ন যান্ত্রিক ত্র"টির কারণে চতুর্থবারের মতো এ কারখানায় উৎপাদন বন্ধ হলো। দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানা প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪শ' মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর কারখানার ইউরিয়া প্ল্যান্টে হাই-প্রেসার কার্বোনেট কনডেনসারে লিকেজের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্র"টি মেরামত করে তিন দিন পর ২১ সেপ্টেম্বর আবার উৎপাদন শুরু হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কারখানার ইউরিয়া প্ল্যান্টের ভেবকপ বয়লারে লিকেজ হয়ে হঠাৎ করে উৎপাদন বন্ধ হয়ে গেছে।" তিনি জানান, স্থানীয় প্রকৌশলীরা মেরামতের কাজ করছেন। কাজ শেষে পুনরায় উৎপাদন শুরু হতে সাত দিন লাগতে পারে। বর্তমানে কারখানায় প্রায় ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে বলেও তিনি জানান। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাসট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃপক্ষ চলতি অর্থবছরে এ কারখানার ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তিন লাখ ৮০ হাজার মেট্রিক টন। এর মধ্যে এ পর্যন্ত সাত হাজার ৭১২ মেট্রিক টন সার উৎপদিত হয়েছে। ঘন ঘন উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কারখানার এ লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১২১৬ ঘ.