২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাই

বরিশালে একজন ছাত্রীকে উত্ত্যক্ত করেছে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের ছোট ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

বরিশাল, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে একজন ছাত্রীকে উত্ত্যক্ত করেছে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের ছোট ভাই। এ অভিযোগে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার নগরীর গৃজ্জা মহল্লা থেকে মো. রাসেল (২৮) নামের ওই তরুণকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশ। তাদের বাড়ি উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে। কোতয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবুয়াত হোসেন জানান, ঝালকাঠি থেকে বাবার সঙ্গে নগরীর গৃজ্জা মহল্লায় বেড়াতে আসা একটি মেয়েকে উত্যক্ত করে রাসেল। মেয়েটির বাবা বিষয়টি থানায় ফোন করে জানালে পুলিশ রাসেলকে আটক করে। থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, অভিযোগ পেয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। অভিযোগকারী তার অভিযোগ প্রত্যাহার করে নিলে আবার ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.