চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের উন্নয়নে দুই হাজার কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানিয়েছেন সংসদে বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান।
চট্টগ্রামের উন্নয়নে অতীতে আওয়ামী লীগ সরকার নতুন কোন উদ্যোগ নেয়নি অভিযোগ করে নোমান বলেন, "রাজনৈতিক বিবেচনায় নয়, চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় এ বরাদ্দ দেয়া উচিত।"
'আওয়ামী লীগ নতুন প্রকল্প নেয়নি'
নোমান দাবি করেন, ১৯৯৬-২০০১ সালে এবং বর্তমান প্রায় দুই বছরের শাসনামলে আওয়ামী লীগ চট্টগ্রামের জন্য নতুন কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেয়নি।
প্রধানমন্ত্রী স
bdnews24