২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তের কবলে পুলিশ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন সুনামগঞ্জের এক পুলিশ কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন সুনামগঞ্জের এক পুলিশ কনস্টেবল। তার নাম কবির হোসেন (৩২)। মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে তার ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। তাহেরপুর থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদাঘাট পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকালে বাসায় ফেরার পথে হাসপাতাল রোডে কয়েকজন সন্ত্রাসী কনস্টেবল কবিরের ওপর হামলা চালায়। তিনি বলেন, "সন্ত্রাসীরা কবিরকে মারধরে পর ছুরি দিয়ে আঘাত করে ফেলেরেখে যায়।" খবর পেয়ে টহলরত পুলিশের একটি দল কবিরকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ ঘটনায় তাহিরপুর থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.