ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে।
ইউরিয়া প্লান্টের হাই-প্রেসার কার্বোনেট কনডেনসারে লিকেজের কারণে গত শনিবার ভোরে আশুগঞ্জ জিয়া সার সারকারখানা বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার কারখানার ব্যবস্থাপনা পরিচালক উসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে কারখানায় আবারো উৎপাদন শুরু হয়েছে।"
যাান্ত্রিক ত্র"টির কারণে উৎপাদন বন্ধের পর গত তিন দিন ধরে স্থানীয় প্রকৌশলীরা চেষ্টা করে এর মেরামত কাজ শেষ করেন বলে জানান তিনি।
এ নিয়ে চলতি মাসে বিভিন্ন যান্ত্রিক ক্রটির কারণে কারখানাটি তিনবার বন্ধ হয়ে যায়।
দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানা প্রতিদিন এক হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৭২৫ ঘ.
bdnews24