২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন

রাজধানীর যাত্রাবাড়িতে সোমবার রাতে বাসায় ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 05:31 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে সোমবার রাতে বাসায় ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মো. মামুন (৩০) যাত্রাবাড়ির এক নম্বর গোলাপবাগের কালাচাঁন মিয়ার ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের প্রতিবেশী মো. সাঈফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে চার-পাঁচজন সন্ত্রাসী বাসায় ঢুকে মামুনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথার পেছনে একটি, পেটে দুটি এবং বাম হাতে একটি গুলি বিদ্ধ হয়। পরিবারের সদস্যরা মামুনকে রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান আগেই তার মৃত্যু হয়েছে। সাইফ আরো জানান, একটি মামলায় সাজা ভোগ শেষে কিছুদিন আগে কারাগার থেকে বের হয়ে ব্যবসা শুরু করেন মামুন। যাত্রাবাড়ি থানার সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএনএস/এইচএ/২৩২৪ঘ.