২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ৩টি ট্রলার লুট

সোনাগাজী উপজেলার আবুল্লার চরে রোববার রাতে জেলেদের মারধর করে তিনটি মাছ ধরা ট্রলারসহ মাছ ও জাল লুট করেছে জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ফেনী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনাগাজী উপজেলার আবুল্লার চরে রোববার রাতে জেলেদের মারধর করে তিনটি মাছ ধরা ট্রলারসহ মাছ ও জাল লুট করেছে জলদস্যুরা। আহত জেলে সেন্টু মিয়া, নাসির উদ্দিন, আকবর আলী, হাফেজ মাঝি ও মো. রিপনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। সোনাগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনী নদীর উরিরচর এলাকায় থেকে মাছ ধরে আসছিলেন কয়েকজন জেলে। রাত ৯টার দিকে আবুল্লার চরে পৌঁছলে টিপুর নেতৃত্বে একদল জলদস্যু তিনটি জেলে ট্রলারে হামলা করে মাছ ধরার জাল, মাছ ও ট্রলার তিনটি নিয়ে যায়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি নিজাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৫২ ঘ.