২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় অস্ত্রসহ আটক ১

বরগুনার আমতলী উপজেলার বাদুরগাছা থেকে রোববার রাতে একটি পিস্তলসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

বরগুনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলার বাদুরগাছা থেকে রোববার রাতে একটি পিস্তলসহ একজনকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার ইসমাইল হোসেন (২৫) আমতলী গ্রামের আবদুর রশিদ হাওলাদারের ছেলে। সোমবার বিকালে তাকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) রফিকুল ইসলাম জানান, রাত পৌনে ১২টার দিকে বাদুরগাছা এলাকাায় ৬/৭ যুবককে দল বেঁধে বসে থাকতে দেখে র‌্যাবের একটি টহল দল। র‌্যাব সদস্যদের দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ ইসমাইল ্যাবের হাতে ধরা পড়েন। তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাবের ডিএডি রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৪ ঘ.