২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিশুর হাতে শিশু খুন

রাজশাহীতে এক শিশুর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে তার ছোট ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 04:53 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

রাজশাহী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে এক শিশুর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে তার ছোট ভাই। পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া আটভাগ গ্রামে রোববার এ ঘটনা ঘটে। আটভাগ গ্রামের সিদ্দিক হোসেনের বড় ছেলে সুমনের (১০) হাঁসুয়ার কোপে মারা যায় ছোট ছেলে সুজন (৬)। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম জানান, বিকাল ৩টার দিকে সুমন ও সুজন বাড়ির পাশে খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে সুমন হাঁসুয়া দিয়ে সুজনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। থানায় মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.