ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদকে সামনে রেখে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে জাতীয় সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কমিটির সদস্য হবে ২৫ জন। আগামী মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় এ কমিটি গঠন করা হবে বলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস রোববার জানিয়েছেন।
মন্ত্রী আশা করছেন, একমাসের মধ্যেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সচিবালয়ে নিজ দপ্তরে লতিফ বিশ্বাস মন্ত্রী সাংবাদিকদের জানান, "অ্যানথ্রাক্সে আক্রান্ত পশুর সংখ্যা কম। তবে অনেক বেশ এলাকায় এর বিস্তার ঘটছে। এটা রোধে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।"
দেশে স
bdnews24