২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার দোকানে চুরি

ঈদের বন্ধের সুযোগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি সোনার দোকানে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের বন্ধের সুযোগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটি সোনার দোকানে চুরি হয়েছে। দোকানের মালিক বলছেন, তার দোকান থেকে ৭০০ ভরি স্বর্ণালঙ্কারসহ ও নগদ টাকা চুরি হয়েছে। ঈদের পর শনিবার দোকান খুলেই তিনি দেখেন মালামাল হাপিস হয়ে গেছে। বাজারের কাপড়ের গলির গোল্ডেন প্লাজায় সিরাজুল ইসলামের ইউনিভার্সাল জুয়েলারি হাউজে এ চুরির ঘটনা তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। খবর শুনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারসহ ঊর্ধতন কর্মকর্তারা ওই দোকানে যান। দোকানের মালিকের ছোটভাই এজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের বন্ধের পর শনিবার দুপুরেই প্রথম দোকান খোলা হয়। দোকানে প্রায় ৭০০ ভরি সোনার গহনা ছিলো। এছাড়া লকারে অন্য ব্যবসায়ীদের কিছু নগদ টাকাও রাখা ছিলো।" কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকান খোলার পর মালিকপক্ষ চুরির ঘটনা টের পেয়ে পুলিশে খবর দেয়। তিনি জানান, ৭০০ ভরি স্বর্ণালঙ্কারের পাশাপাশি নগদ ৫ লাখ ৩৫ হাজার টাকা খোয়া গেছে বলে দোকান মালিক অভিযোগ করেছেন। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদি হয়ে একটি চুরির মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৯৩৭ ঘ.