২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করফাঁকির মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদীকে

করফাঁকির মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীকে করফাঁকির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 04:21 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- করফাঁকির মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীকে করফাঁকির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। করফাঁকির মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য হয়েছে আগামি ২৮ সেপ্টেম্বর। বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। গত ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে করফাঁকির মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মাসুমা খাতুন বাদি হয়ে মামলা করেন। বিচারক একই সঙ্গে জামায়াতের আরেক নেতা মীর কাশেম আলীকে করফাঁকির আরেক মামলায় গ্রেপ্তার করা সম্ভব হলো কি না এ সম্পর্কে একই দিন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আয়কর ফাঁকির মামলার আবেদনে বলা হয়, সাইদী একজন সাংসদ হওয়া সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আয়কর বিবরণীতে দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। একই সঙ্গে এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১০ টাকার কর ফাঁকি দিয়েছেন। অন্যদিকে মীর কাশেম আলীর বিরুদ্ধে মামলার আবেদনে বলা হয়, কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান হিসাবে তিনি ২০০৫-২০০৬ করবর্ষে ৩৪ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপন করেছেন। তিনি এর ওপর প্রযোজ্য ১১ লাখ ২৮ হাজার ২৩৫ টাকার করফাঁকি দিয়েছেন। মীর কাশেম আলীর বিরুদ্ধে গত ১৯ অগাস্ট মামলটি করেন উপ-কর কমিশনার মনিরুজ্জামান। সেদিন উভয়ের বিরুদ্ধে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। বৃহষ্পতিবার এ পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে সাঈদীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২১৬ ঘ.