বরিশাল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভোলার সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ১৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা করেছে দুদক।
নির্বাহী পরিচালক মো. শাহবাজ হোসেন বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত। তাকে সব মামলায়ই আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ভোলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চার কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার ভোলা সদর থানায় শাহবাজসহ ১৭ ঠিকাদারের বিরুদ্ধে পৃথক ১৭টি মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।
ভোলা সদর থানার ওসি মাসুদুজ্জামান মামলার কথা স্বীকার করেছেন।
যেসব ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন
bdnews24