২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাদারীপুরে গত দুই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে গত দুই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কালকিনি উপজেলার দক্ষিণ আন্ডারচর গ্রামে বৃহস্পতিবার সকালে হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন (৮) বাড়ির পাশে পুকুরের কাছে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। খোঁজাখুজির পর পুকুর থেকে আবুলের লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে বুধবার সদর উপজেলার মস্তফাপুর গ্রামে মোকলেছ শেখের ছেলে ইমন শেখ (৫) একই ভাবে মারা যায়। মোখলেছ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমন বিকালে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮১৮ ঘ.