২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাস উল্টে নিহত ১

দিনাজপুর-পঞ্চগড় সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 08:26 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর-পঞ্চগড় সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন চালকসহ দুজন। হতাহতরা এক বিডিআর কর্মকর্তার পরিবারের সদস্য। বীরগঞ্জ উপজেলার বাদিয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম জাহানারা বেগম (৬০)। আহত হয়েছেন তার মেয়ে ডা. শামিম মমতাজ এবং মাইক্রোবাসের চালক মিজানুর রহমান। ঈদ শেষে তারা গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিলেন। বীরগঞ্জ থানার ওসি আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাদিয়াপাড়া এলাকায় মাইক্রোবাসটির চাকা ফেটে গেলে এটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে জাহানারা ঘটনাস্থলেই মারা যান। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহানারা বেগমের ছেলে লেফটেন্যান্ট কর্নেল জামান কুমিল্লা বিডিআর সেক্টরে কর্মরত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৬ ঘ.