২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে কমিউনিটি পুলিশের লাশ উদ্ধার

রাজধানীর সূত্রাপুরে আব্দুল বারেক (৪৫) নামের এক কমিউনিটি পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে আব্দুল বারেক (৪৫) নামের এক কমিউনিটি পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে দেবেন্দ্র দাস লেনের একটি প্রিন্টিং প্রেসের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় বারেকের লাশ উদ্ধার করে পুলিশ। সূত্রাপুর থানার এএসআই হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বারেকের মাথার ডানপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাথা ইট উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্র"তার জেড় ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বারেক সূত্রাপুর এলাকার কাগজী টোলার বাসিন্দা ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৩২৪ ঘ.