২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমী মহাপরিচালকের মায়ের মৃত্যু

বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের মা শামসুন্নাহার খান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের মা শামসুন্নাহার খান মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার গভীর রাতে ঢাকায় শ্যামলীর বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৪ বছর। প্রয়াতের প্রথম নামাজে জানাজা বুধবার সকালে শ্যামলীর এসওএস পল্লী মসজিদে এবং দ্বিতীয় নামাজে জানাজা দুপুরে মানিকগঞ্জ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এরপর বিকালে তাকে মানিকগঞ্জের গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামসুন্নাহার খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/১৭৪৩ ঘ.