গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর মাংস বাজারে পরীক্ষা ছাড়া বিক্রির অভিযোগে মাংস জব্দ ও পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আটক ব্যবসায়ীরা হলেন, মোহাম্মদ আলী, কোহিনুর ইসলাম, রনি, জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলাম।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন খন্দকার নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
ডা. মেজবাহ উদ্দিন খন্দকার জানান, কালিয়াকৈর মাংস বাজারে অভিযান চালিয়ে। সেখানে পরীক্ষা ছাড়াই রোগাক্রান্ত গরু ও খাসি জবাই করা হচ্ছিল। ছয়টি গরু, ছয়টি খাসি ও একটি ভেড়ার মাংস জব্দ করা হেেয়ছে।
পরে মাংসে রাসায়নিক মিশিয়ে তা মাটিতে পুঁতে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০০০ ঘ.
bdnews24