সাভার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ে যে গরুর রক্ত খেয়ে পশু-পাখি মারা গেছে তা অ্যানথ্রাক্স আক্রান্ত নয়। তবে সতর্কতা হিসেবে স্থানীয়দের অ্যানথ্রাক্সরোধী টিকা দেয়া হচ্ছে।
প্রাণীসম্পদ ও স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) দুই ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কায়েতপাড়া মহল্লাবাসীর সঙ্গে কথা বলেন।
ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষার পর জবাই করা ওই গরুর রক্তে অ্যানথ্রাক্স জীবাণু পাওয়া যায়নি।"
তিনি জানান, কায়েতপাড়া এলাকার তিনশ' গরুর শরীরে অ্যানথ্রাক্সরোধী টিকা দেয়া হয়েছে। স্থাপন করা হয়েছে একটি অস্থায়ী ক্যাম্প।
মৃত পশু-পাখির নমুনা পরীক্ষার প্রতিবেদন দুই-তিন দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানান ডা. হাবিবুর।
দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গিয়াস উদ্দিন ও ড. আব্দুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন বলেও জানান তিনি।
ড. গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে পাখি মারা যাওয়ার কারণ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। তাছাড়া মাটিতে পুঁতে রাখা মৃত পাখির নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে।"
তবু সতর্কতা হিসেবে অ্যানথ্রাক্সরোধী টিকা
অ্যানথ্রাক্রা রোগে আক্রান্ত কোন রোগী এখনো হাসপাতালে ভর্তি হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকুমার সরকার।
ধামরাইয়ে অ্যানথ্রাক্রা আক্রান্ত কোন রোগীর সন্ধানও পাওয়া যায়নি বলেও জানান সুকুমার। তিনি বলেন, "তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারের অ্যানথ্রাক্সরোধী টিকা দেয়া হচ্ছে।"
এলাকাবাসী জানান, ধামরাই পৌর এলাকার ৪১টি পরিবার চাঁদা করে পাশের কালামপুর হাট থেকে বৃহস্পতিবার তিনটি গরু কেনে। গরুগুলো সিরাজগঞ্জ থেকে কালামপুর হাটে বিক্রির জন্য এসেছিল বলেও তারা জানান।
গরুর ক্রেতা লাল মিয়াসহ অনেকে জানান, জবাই করা তিনটি গরুর মধ্যে একটির গায়ে অনেকগুলো ঘা-এর মতো ছিল।
শুক্রবার রাতে এলাকার একটি ধানের চাতালে গরুগুলো জবাই করা হয়। পরে ওই পরিবারগুলো মাংস নিয়ে যায়। রাত বেশি হওয়ায় রক্ত আর মাটিচাপা দেওয়া হয়নি।
লাল মিয়া বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জবাই গরুর রক্ত খেয়ে ও স্পর্শ করে এলাকায় কয়েকটি রাজ হাঁস, পাতি হাঁস, মুরগি, কবুতর, ২০-২৫টি কাক, চড়
bdnews24