২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জে শনিবার রাতে দুপক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 09:56 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে শনিবার রাতে দুপক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সুনামগঞ্চ সদর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব বিরোধের জের ধরে আরপিননগর এলাকার মছব্বির আলী ও পৌরব মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আরো জানান, সংঘর্ষের সময় ২-৩ টি দোকান ভাংচুর করা হয়। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৫৫১ ঘ.