নরসিংদী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আরেকটি ইউনিট যান্ত্রিক ত্র"টির কারণে রোববার দুপুরে বন্ধ হয়ে গিয়েছে।
তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানান, ২৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্র"টির কারণে দুপুর দেড়টার দিকে হঠাৎ বন্ধ হয়ে যায়।
কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী পি কে রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রটি মেরামত করতে সাতদিন লাগতে পারে।
এর আগে গত ১৮ জুলাই রাতে টারবাইন জেনারেটরে আগুন গেলে ২১০ মেগাওয়াট ক্ষমতার ৬ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ যায়।
এছাড়া যান্ত্রিক ত্র"টির কারণে ৫৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৪৫৬ ঘ.
bdnews24