২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তারা পরস্পরের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। শনিবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান। সেখানে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। এবছর শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে সারাদেশে রোজা পালন, কেনাকাটা ও ঈদ উদযাপিত হওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল্লাহ'র দরবারে শুকরিয়া আদায় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪৫ ঘ.