নরসিংদী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে শুক্রবার মধ্য রাতে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হিমেল (১৯) সদর উপজেলার বলবর্দি গ্রামের হান্নান মিয়ার ছেলে ও শাহ আলম (১৮) ছোট মাধবদী গ্রামের বাসিন্দা।
সদর উপজেলার মাধবদী এলাকার আলগী মোড়ের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে মাধবদী এলাকার মাধব বনিকের বাড়ির ছাদে ৮/১০ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন খবরের ভিত্তিতে ওই বাড়ি থেকে হিমেল ও শাহআলমকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নরসিংদী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬৩৩ঘ.
bdnews24